শনিবার ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ২৮ মার্চ ২০২৬

‘জয় বাংলা স্লোগান দেওয়া অপরাধ হলে পাকিস্তান জিন্দাবাদে ফিরে যাওয়া উচিত’

‘জয় বাংলা স্লোগান দেওয়া অপরাধ হলে পাকিস্তান জিন্দাবাদে ফিরে যাওয়া উচিত’
ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তরুণীকে গ্রেপ্তারের ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ।

জয় বাংলাকে অপরাধ হিসেবে গণ্য করা হলে ন্যায়সঙ্গতভাবে আমাদের হয় পাকিস্তান জিন্দাবাদে ফিরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৮ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে মোহসিন রশীদ লিখেন, আমি বুঝতে পারছি না, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য পুলিশ কীভাবে একজন তরুণী ও শিশুদের গ্রেপ্তার করতে পারে।

এই বাক্যটি বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতীক এবং আমাদের স্বাধীন রাষ্ট্রের ভিত্তির সঙ্গে গভীরভাবে জড়িত। এই ধরনের কর্মকাণ্ড মত প্রকাশের স্বাধীনতার নীতি সমুন্নত রাখার প্রতি আমাদের অঙ্গীকার এবং এই প্রতীকী স্লোগানটির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। 

তিনি আরো লিখেন, যদি ‘জয় বাংলা’কে অপরাধ হিসেবে গণ্য করা হয়, তবে ন্যায়সঙ্গতভাবে আমাদের হয় ‘পাকিস্তান জিন্দাবাদ’-এ ফিরে যাওয়া উচিত, অথবা ভারতীয় ইউনিয়নের কাছে আমাদের রাষ্ট্রসত্তা সমর্পণ করে ‘জয় হিন্দ’কে গ্রহণ করা উচিত। সরকারের কর্মকর্তারা কি এই গ্রেপ্তারের ব্যাখ্যা দিতে পারেন, অথবা ক্ষমা চেয়ে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে পারেন? ইতিহাস মুছে ফেলা যায় না।