মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬, ৬ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন

সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ছুঁতে যাচ্ছেন কেইন
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের জার্সিতে একের পর এক মাইলফলক স্পর্শ করছেন হ্যারি কেইন। এবার দেশটির হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন এই তারকা স্ট্রাইকার। আর মাত্র একটি ম্যাচ খেললেই সাবেক গোলরক্ষক পিটার শিলটনের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। এরপর আরও একটি ম্যাচ খেলতে পারলেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে কেইনের সামনে।

২০২৬ বিশ্বকাপে ওয়েন রুনিকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা আউটফিল্ড খেলোয়াড়ের কীর্তি গড়েন কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ের ম্যাচে ইংল্যান্ডের জার্সিতে তার আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২৪-এ।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পিটার শিলটন। আজ চেকিয়ার বিপক্ষে মাঠে নামলেই তার সেই রেকর্ড স্পর্শ করবেন কেইন। আগামী নভেম্বরে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পেলে এককভাবে রেকর্ডটির মালিক হওয়ার সম্ভাবনাও রয়েছে এই ইংলিশ অধিনায়কের।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার তালিকায় শিলটন ও কেইনের পর তৃতীয় স্থানে রয়েছেন ওয়েন রুনি। তার ম্যাচসংখ্যা ১২০। এরপর ডেভিড বেকহাম ১১৫, স্টিভেন জেরার্ড ১১৪, ববি মুর ১০৮, অ্যাশলি কোল ১০৭, ববি চার্লটন ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ১০৬টি করে এবং বিলি রাইট ১০৫টি ম্যাচ খেলেছেন।

শুধু ম্যাচ খেলার রেকর্ড নয়, গোলের হিসাবেও ইংল্যান্ডের ইতিহাসে সবার ওপরে কেইন। দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর ইংল্যান্ডের হয়ে তার আন্তর্জাতিক গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯-এ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়