শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ৩ অক্টোবর ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪২ জন, ওয়ারীতে ৪৫ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১০৫ জন, গুলশানে ২৩ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা, একটি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, পাঁচ ক্যান বিয়ার, তিনটি মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিএমপি।

জনপ্রিয়