শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ২৭ আগস্ট ২০২৬

রামপুরায় বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামপুরায় বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রামপুরা থানার পূর্ব রামপুরা এলাকায় একটি বাসা থেকে হনুফা আক্তার (২১) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসমত আলী জানান, খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রামপুরার একটি ভাড়া বাসা থেকে হনুফা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতের স্বামী মিঠুন (৩৫) পেশায় একজন অটোরিকশাচালক। পারিবারিক কলহের জেরে ওই তরুণী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এসআই হাসমত আলী বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানায়, নিহত হনুফা আক্তারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার হিতালিয়া গ্রামে। তিনি স্বামী মিঠুনের সঙ্গে পূর্ব রামপুরার লালমাটি এলাকার ৭৮/৫-বি নম্বর ভাড়া বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়