মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা মিনি বাসে আগুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নবীন সিনেমা হলের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



























