বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৩৯ লাখ
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫–২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজ ও ব্যবহারবান্ধব হওয়ায় চলতি করবর্ষে বিপুল সংখ্যক করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর সকল ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার আহ্বান জানিয়েছে।

এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ করতে বিশেষ নিবন্ধন সুবিধা চালু করা হয়েছে। নতুন এ ব্যবস্থার আওতায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানোর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বিশেষ করে যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না—তাদের সুবিধার্থে সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে।

সর্বশেষ