স্বর্ণের দামে ফের পতন
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় ২ হাজার ২১৬ টাকা কম খরচ হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
সূত্র জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। এর প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।



























