মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ
ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নিশ্চায়ন করেও যারা কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে আগ্রহী নন কিংবা ভর্তি হওয়ার পরও কলেজ পরিবর্তন করতে চান, তারা দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সুযোগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী দ্বিতীয় ধাপে আবেদন করতে চাইলে তাকে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের জন্য আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় উপস্থিত হতে হবে। এ সময় আবেদন বা ভর্তি বাতিলের প্রমাণক হিসেবে শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে।

প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিলের প্রক্রিয়া শেষ করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে অনলাইনে দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের স্বাক্ষরে জরুরি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়