সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ১ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

পোশাকশ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৈয়ব ইসলাম।

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মিরপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আয়োজিত মশাল মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র জোট।

তৈয়ব ইসলাম বলেন, “পোশাকশিল্প থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হলেও শ্রমিকরা তার ন্যায্য অংশ পাচ্ছেন না। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। বরং ন্যায্য দাবিতে রাস্তায় নামলে শ্রমিকদের ওপর পুলিশি হামলা চালানো হচ্ছে।”

সমাবেশে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহ-সভাপতি নাইম উদ্দিন বলেন, “বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ১২ থেকে ১৫ হাজার টাকা মজুরিতে শ্রমিকদের জীবনযাপন করা অসম্ভব। মিরপুরে শ্রমিকদের ওপর হামলা ও আটকের ঘটনা তারই প্রমাণ।” তিনি শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

নাইম উদ্দিন আরও বলেন, “শ্রমিকদের আন্দোলনে ছাত্রসমাজকে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে বৈষম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার বৃহত্তর আন্দোলনে রূপ দিতে হবে।”

সর্বশেষ

জনপ্রিয়