মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ৩ মার্চ ২০২৬

খামেনিকে দাফনের প্রস্তুতি

খামেনিকে দাফনের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-কে দাফনের প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। 

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় তাঁর স্ত্রীও নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

আলজাজিরা ও রয়টার্স জানিয়েছে, রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ শোক পালন করছেন। অনেকে খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে প্রতিশোধের দাবি তুলেছেন।

এদিকে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হত্যাকারীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে কড়া ভাষায় সমালোচনা করেন।