বুধবার ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৯, ৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সহিংসতায় নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৭ জনে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু রয়েছে অন্তত ১৮১ জন।

এইচআরএএনএ আরও জানিয়েছে, চলমান হামলায় আহত বেসামরিক মানুষের সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজার ৪০২ জনে। এদের মধ্যে অন্তত ১০০ জন শিশু রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেবল গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির দাবি, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক স্থাপনা, চিকিৎসাকেন্দ্র এবং আবাসিক এলাকা।

এ ছাড়া আরও কয়েক শত মানুষের মৃত্যুর খবর যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: বিবিসি