বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ৫ এপ্রিল ২০২৬

খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল

খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি মোজাম্মেল
ছবি: সংগৃহীত

ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ আদালত ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে খালাস দিয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিচারক মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন।

বিএম মোজাম্মেলের আইনজীবী মো. লিটন মিয়া জানান, মিথ্যা চাঁদাবাজির অভিযোগে করা এই মামলায় রোববার মোজাম্মেল হককে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার বাদী খলিলুর রহমানও আদালতে উপস্থিত ছিলেন। উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় বাদী আদালতে জবানবন্দি দিয়ে আসামিকে নির্দোষ ঘোষণা করেন এবং তার বিরুদ্ধে করা অভিযোগে আর আপত্তি নেই বলে জানান। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে খালাস দেন।

এর আগে গত ১ এপ্রিল মামলার বাদী খলিলুর রহমান আপস করে আসামির খালাসে কোনো আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দেন বলে নিশ্চিত করেন আদালতের সংশ্লিষ্ট অফিস সহকারী সাইদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ধানমন্ডির একটি অফিসে ভিকটিম খলিলুর রহমানকে ডেকে নেন। সেখানে নির্বাচনী খরচের জন্য তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তিন দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়। অভিযোগে আরও বলা হয়, টাকা না দিলে তাকে গুম করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করে দেওয়া হয়।

গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেল হককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ