সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি স্বস্তি প্রকাশ ব্যবসায়ীদের

জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদি স্বস্তি প্রকাশ ব্যবসায়ীদের
ছবিঃ সংগৃহীত

ফ্যাসিবাদের রেখে যাওয়া পুঞ্জীভূত সমস্যা স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। তবে সবাই মিলে একসঙ্গে কাজ করলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে মনে করে সরকার।

অন্যদিকে, সরকারের সঙ্গে আলোচনা শেষে জ্বালানি সংকট সমাধানের বিষয়ে দীর্ঘমেয়াদি স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ জন শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব কথা জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের জ্বালানি সংকট সমাধানের নানা দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে দেশের সার্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জ্বালানি নিরাপত্তা নিয়ে ২, ৩ ও ৫ বছর মেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়। গ্যাস কূপ খননে চলমান কার্যক্রমের পাশাপাশি সৌরবিদ্যুতে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠক শেষে এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বলেন, আগামী দিনে জ্বালানি সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। আলোচনা শেষে ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে ফিরছেন। এই স্বস্তি দীর্ঘমেয়াদি হবে বলেও তিনি বিশ্বাস করেন।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে তৈরি হওয়া পুঞ্জীভূত সমস্যাগুলো খুব অল্প সময়ে সমাধান করা কঠিন। তবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবে।

জনপ্রিয়