সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ৫ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে বোদায় র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিক্ষক দিবসে বোদায় র‍্যালি ও আলোচনা সভা
ছবিঃ প্রতিনিধি

“শিক্ষকদের পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার নিশ্চয়তা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বোদায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন, বোদার আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযান ও বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আবদুল্লাহ মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পঞ্চগড় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বোদা পৌর মহিলা দলের আহ্বায়ক মোছা. মজিদা বেগমসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের অধিকার সংরক্ষণ করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে।

আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা, অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

জনপ্রিয়