শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ২৯ আগস্ট ২০২৬

দেশের বাজারে কমল সোনার দাম

দেশের বাজারে কমল সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৭ হাজার ১১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার কিনতে এখন ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা লাগবে। এর আগে এই মানের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। অর্থাৎ এক ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৭ হাজার ৩৫৪ টাকায়।

অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

সোনার পাশাপাশি বাজারে রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৭৪ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।

বাজুসের নতুন দর অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকেই দেশের জুয়েলারি বাজারে সোনা ও রুপার এই দাম কার্যকর হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়