দেশের বাজারে কমে গেল স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম ঘোষণা করা হয়। এতে আগের নির্ধারিত দরের তুলনায় সব ধরনের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায় বিক্রি হচ্ছিল। নতুন দর কার্যকর হওয়ায় এ মানের স্বর্ণের ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ১৪৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
তবে স্বর্ণের অলঙ্কার কেনার ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।



























