মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১৩ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকার পর আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২ ডলার করে বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের সমাপনী দর ছিল ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলার, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবে হামলার জেরে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে দাম বাড়ার চাপ তৈরি করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তার প্রভাব পড়ে।

তবে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। সরবরাহ বাড়ার প্রত্যাশা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়