মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩২, ৩ মার্চ ২০২৬

গভীর রাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি সংঘাত

গভীর রাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি সংঘাত
ছবি: সংগৃহীত

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি হলে সংঘর্ষের সৃষ্টি হয়।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে লতিফ ছাত্রাবাস প্রাঙ্গণে ঘটনাটি সংঘটিত হয়।

ছাত্রশিবিরের পক্ষ হতে বলা হয়, সংঘর্ষের সময় হলের একাধিক কক্ষে ভাঙচুরের পাশাপাশি মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। এছাড়া উভয় পক্ষের কয়েকজন বহিরাগত হল প্রাঙ্গণে প্রবেশ করে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে ধারালো অস্ত্র ব্যবহারের ঘটনাও সামনে আসে।

এ সংঘর্ষে ৪ জন গুরুতর আহতসহ মোট ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি মো. মাহমুদুর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ সময় ভাঙচুর হওয়া হলের কক্ষগুলো ঘুরে দেখা হয় এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সর্বশেষ