মঙ্গলবার ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ৪ ডিসেম্বর ২০২৫

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে এ আদেশ জারি করেন ট্রাইব্যুনাল।

একইসঙ্গে, ট্রাইব্যুনাল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাকে আগামী ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে। তবে পলক ইতোমধ্যে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার (৩ ডিসেম্বর) রাতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, দীর্ঘ তদন্ত শেষে এ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

মামলার অন্য তিন আসামি হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বর্তমানে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক বিভিন্ন মামলায় কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন।

সর্বশেষ