রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১৪ নভেম্বর ২০২৬

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে। শিক্ষাখাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

শনিবার দুপুরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভূমিমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থীরা যেন সুন্দর ও উপযুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মূল লক্ষ্য হতে হবে পড়াশোনা। অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে দেশ, জাতি ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং প্রকৃত শিক্ষা অর্জনে শিক্ষার্থীদেরও দায়িত্বশীল হতে হবে।

মিজানুর রহমান মিনু বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীরা যেন বিশ্বের অন্যান্য দেশের মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতায় সমানতালে এগিয়ে যেতে পারে এবং তাদের ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখছেন।

সর্বশেষ

জনপ্রিয়