শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৫৮, ২৯ অক্টোবর ২০২৬

কফির বিল আপনার, সঙ্গটা আমার’—ভক্তদের আমন্ত্রণ জানালেন জয়া আহসান

কফির বিল আপনার, সঙ্গটা আমার’—ভক্তদের আমন্ত্রণ জানালেন জয়া আহসান
ছবিঃ সংগৃহীত

ভক্তদের সঙ্গে কফি খাওয়ার মজার আমন্ত্রণ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে আমন্ত্রণের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত—কফির বিল দিতে হবে ভক্তকেই। আর জয়ার সঙ্গ পাওয়ার সুযোগ মিলবে বিনা খরচে!

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের কফি পানের মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এমন খুনসুটিপূর্ণ আমন্ত্রণ জানান অভিনেত্রী।

প্রকাশিত ছবিগুলোতে সাদা পোশাকে দেখা গেছে জয়াকে। সাধারণ সাজেও তাঁর গ্ল্যামার নজর কেড়েছে। কোনো ছবিতে মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে তুলেছেন, আবার কোনো ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

অভিনেত্রীর এমন মজার আমন্ত্রণে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়েছে। পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই জানিয়েছেন নিজেদের প্রতিক্রিয়া। কেউ কেউ কফির বিল দিতে আপত্তি নেই বলেও মজার ছলে মন্তব্য করেছেন।

জয়ার এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে হাস্যরসাত্মক কথোপকথন। কফির বিল নিজের হলেও প্রিয় অভিনেত্রীর সঙ্গ পাওয়ার সুযোগ—এমন মজার প্রস্তাব নিয়ে সরব হয়েছেন তাঁর অনুসারীরা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়