শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ৭ নভেম্বর ২০২৬

বাড়ল গ্রামপুলিশের বেতন-ভাতা

বাড়ল গ্রামপুলিশের বেতন-ভাতা
ছবি: সংগৃহীত

গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার। 

শনিবার (৭ নভেম্বর) গ্রাম পুলিশের অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, শুধু পদবি নয় গ্রাম পুলিশের বেতন বাড়ানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশের বেতন ৭ হাজার থেকে ১০ হাজার ৫০০ টাকা ও গ্রাম পুলিশের প্রধানের বেতন ৮ হাজার থেকে ১১ হাজার করা হয়েছে।

এছাড়া গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা মোবাইল বিল দেবে সরকার। বাড়ানো হয়েছে অবসর ভাতা ও যাতায়াত ভাতা।

সর্বশেষ

জনপ্রিয়