শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৭ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে এ কর্মসূচি ঘিরে পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ চিত্র দেখা যায়। স্টেজের আশপাশে ডগ স্কোয়াড মোতায়েনের পাশাপাশি সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

দলীয় সূচি অনুযায়ী, দুপুর ২টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেল ৩টায় তার নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়