শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ৭ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

দেশের ভেতরে ও বাইরের সব ষড়যন্ত্র মোকাবিলায় দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী এবং মানুষের ভোটাধিকারে বিশ্বাস করেন এমন সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশের মানুষকে আর চেপে রাখা যাবে না।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনী (সিপাহি-জনতা) একসঙ্গে দেশকে রক্ষা করেছিল। আজ আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং চক্রান্ত প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট দেশের মানুষের আন্দোলনের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তার পরও গণতন্ত্রের জন্য যারা সোচ্চার হয়েছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আবার যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চায় এবং প্রহসনের নির্বাচন চালু করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের পর এ দেশের মানুষকে আর চেপে রাখা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়