বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ৮ অক্টোবর ২০২৬

রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন দেখতে পান সংশ্লিষ্টরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নির্বাপণ করে।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়