শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ২৮ আগস্ট ২০২৬

বিরহের সুরে সানজিদা রিমি, প্রকাশ পেল নতুন গান ‘ক্ষমা’

বিরহের সুরে সানজিদা রিমি, প্রকাশ পেল নতুন গান ‘ক্ষমা’
ছবি: সংগৃহীত

প্রেমের বিচ্ছেদ, একাকিত্ব আর হারানোর বেদনা—এসব অনুভূতিকে গানের কথায় তুলে ধরে শ্রোতাদের সামনে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী সানজিদা রিমি। ‘চইলা গেলি একলা কইরা, ভাঙলি আমার ঘর’—এমন আবেগঘন কথামালায় সাজানো বিরহের গানটির নাম ‘ক্ষমা’।

গানটির নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২৮ আগস্ট নেক্সটওয়েভ-এর ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে। গানটির কথা ও সুর দিয়েছেন জুনাইদ হোসাইন নীল। আর মিউজিক করেছেন শামিম মাহমুদ।

চিরায়ত প্রেমের ভাঙন ও বিচ্ছেদের যন্ত্রণা থেকে অনুপ্রাণিত হয়ে ‘ক্ষমা’ গানটি রচনা করা হয়েছে। ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পর যে শূন্যতা, অভিমান ও কষ্ট তৈরি হয়, সেই অনুভূতিই গানটির কথায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

গানটির রচয়িতা ও সুরকার জুনাইদ হোসাইন নীলের প্রত্যাশা, ‘ক্ষমা’ শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে। আবেগ ও বিরহের মিশেলে তৈরি গানটি নিয়ে আশাবাদী কণ্ঠশিল্পী সানজিদা রিমিও।

নতুন এ গানটি শ্রোতাদের কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

জনপ্রিয়