রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পার্বতীপুরে ৯২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, র‍্যাব-১৩র অভিযান

পার্বতীপুরে ৯২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, র‍্যাব-১৩র অভিযান
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড রিমফায়ার লং রাইফেল (.22 Rimfire long rifle) গুলি উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি জব্দ করা হয়।

র‌্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, র‌্যাব-১৩ (রংপুর)-এর একটি আভিযানিক দল বাসুপাড়া মোড়ের বদরগঞ্জ-পার্বতীপুরগামী পাকা রাস্তার ওপর তল্লাশি চালায়। সেখানে মালিকবিহীন পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে মোট ৯২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়—যার একটি ব্যাগে ৫০ রাউন্ড এবং অন্য ব্যাগে ৪২ রাউন্ড গুলি ছিল।

র‌্যাব-১৩ এর পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

জনপ্রিয়