পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব বিস্ফোরক দ্রব্য কিছুক্ষণের মধ্যে নিষ্ক্রিয় করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যার দিকে মাঠ থেকে অবিস্ফোরিত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে এগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



























